সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে নতুন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধারা পেলেন সনদপত্র

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে নতুন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধারা পেলেন সনদপত্র

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় নতুন করে গেজেটভুক্ত হওয়া মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন গেজেটভুক্ত হওয়া ৩৮ জন মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেনসহ অনেকেই। এ সময় স্বীকৃতি পাওয়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।