সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে সিভিল সার্জনের ক্লিনিক মনিটরিং

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
সাপাহারে সিভিল সার্জনের ক্লিনিক মনিটরিং

সাপাহার  প্রতিনিধি:

বে-সরকারী ক্লিনিকের মাননিশ্চিত করতে মাঠ পর্যায়ে চিকিৎসকদের গাফিলতি ও কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরতে জেলার সিভিলি সার্জনদের মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে নওগাঁ জেলা সিভিল সার্জন বিভিন্ন ক্লিনিক মনিটরিং করেন।
বুধবারবিকেল ৫টায় সাপাহারহাসপাতাল রোডের মেডিপ্যাথ ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার,জমজম ক্লিনিকএন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ও বরেন্দ্র ক্লিনিক পরিদর্শন করেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।

নিয়মিত ডাক্তার, অভিজ্ঞনার্স ও প্রয়োজনীয় কাগজ পত্র ঠিক না থাকায় জমজম ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো: ইসমাইল হোসেনকে ও বরেন্দ্র ক্লিনিকএর পরিচালক ফয়জুল হককে ৭ দিনেরমধ্যে সকল সমস্যা সমাধান করার সুযোগ দিয়েছেন জেলা সিভিল সার্জন। অন্যথায় ক্লিনিক বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে নসিভিল সার্জন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনাকর্মকর্তাডা: মুহা: রুহুলআমিন।