সদ্য প্রকাশিত
নওগাঁ

মহাদেবপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
মহাদেবপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরের বহুল আলোচিত চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরের ১৮ দিন পর অবশেষে অভিযুক্ত নিপেন চন্দ্র বর্মণ ভুট্টু (৪০) আটক হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ। আটককৃত ভুট্টু উপজেলার হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে। গত ৩১ অক্টোবর বিকেলে শিশু ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় এজাহার দায়ের করলে গত ২ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ। মামলা নম্বর-২। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।