সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস  পালন

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস  পালন


নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর)  সকালে নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও  নিয়ামতপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে  ব্র্যাক ওয়াশ কর্মসূচি এতে সহযোগিতা করে।

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান   ফরিদ আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন  মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সভাপতিত্ব করেন নিয়ামতপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইমতিয়াজ মোরশেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল আলম, নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, জনস্বাস্থ্য প্রকৌশলী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।