
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়জয়পুর গ্রামের মো.দুলাল হোসেন জমিতে পানি সেচ দেয়ার জন্য রবেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নিকট একটি অগভীর নলক‚ল শ্যালু টিউবওয়েল (এসটিডবিøউ) আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তার নামে একটি এসটিডবিøউ বরাদ্দ দেয়া হয়। সেই বরাদ্দকৃত নলকূপে শনিবার দুপুরে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ধামইরহাট জোনাল অফিসের লোকজন মাঠে যায়। সংযোগ প্রদানের সময় মো.দুলাল হোসেন,তার ছেলে মোতাব্বের হোসেন মনা,আব্দুল্লাহ আল রাফি ও তাদের কৃষি শ্রমিক সামছুন মুরমু নলকূপ ঘরের টিনের ছাউনি দেয়ার কাজ করছিল। মনা এবং সামছুন মুরমু বিদ্যুতের লাইনের তার ধরে ছিল।

এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ধামইরহাট জোনের উপ-মহাব্যবস্থাপক এসএম মোস্তাফিজুর রহমান বলেন,দুলাল হোসেনের নলকূপে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়। দুলাল হোসেনের নলকূপ ঘরের টিনের ছাউনির কাজ শেষ হলে সংযোগ দেয়ার জন্য সকলে অপেক্ষা করছিল। হটাৎ বিদ্যুৎ পোলের নিকট বিকট শব্দে নলকূপে বিদ্যুৎ লাইনে সংযোগ চলে আসে। এতে এ অনাকাঙ্খিত দূর্ঘটনা ঘটে। প্রকৃত ঘটনা জানার জন্য পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, আমি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রকৃত ঘটনা জানার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









