সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে প্রধানমন্ত্রীর অনুদানের ঢেউটিন বিতরণ

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে প্রধানমন্ত্রীর অনুদানের ঢেউটিন বিতরণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর অনুদানের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায়-দরিদ্র ৭৪ জনকে ১১০ বান্ডিল ঢেউটিন এবং প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে নগদ তিন হাজার টাকা করে চেক দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানপ্রাপ্তদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এসএম রবিন শীষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ আরও অনেকে।