সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুর প্রেস ক্লাবের নয়া কমিটি গঠন, সভাপতি শাজু সম্পাদক সিরাজুল 

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুর প্রেস ক্লাবের নয়া কমিটি গঠন, সভাপতি শাজু সম্পাদক সিরাজুল 
নিয়ামতপুর  প্রতিনিধি: 
নওগাঁর নিয়ামতপুর প্রেস-ক্লাবের “যায়যায়দিন” প্রতিনিধি শাহজাহান শাজুকে সভাপতি ও দৈনিক “আজকের পত্রিকা ” প্রতিনিধি সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে প্রেস-ক্লাব মিলনায়তনে সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদের নয়া এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মানবজমিন পত্রিকার প্রতিনিধি নূরুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক সরেজমিন বার্তা  প্রতিনিধি রুহুল আমিন শেখ , যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক অনলাইন পোর্টাল নওগাঁ বার্তার বার্তা সম্পাদক এস,এম শাহ আলম, দপ্তর সম্পাদক মাতৃভূমির খবর পত্রিকার প্রতিনিধি রনজিত কুমার , অর্থ সম্পাদক খোলা দর্পণের প্রতিনিধি জামিনুর ইসলাম, ক্রীড়া সম্পাদক চাঁপাই জনপদের প্রতিনিধি তোফায়েল আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যুগান্তর ও সোনালী সংবাদের উপজেলা প্রতিনিধি রেজাউল ইসলাম সেলিম ও উপচার প্রতিনিধি রকিবুল ইসলাম।
সাধারণ সদস্যরা হলেন, রোকেয়া চৌধুরী, নাঈম রেজা, নাজমুল হক, জাকির হোসেন, রাসেল মাহমুদ, দেলোয়ার হোসেন প্রমুখ।