নিজস্ব প্রতিবেদক:
শিবগঞ্জে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ তুলেছে একটি পরিবার। সোমবার দুপুরে পৌর এলাকার হাজারী ডাঙার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর স্ত্রী মরিয়ম বেগম অভিযোগ করে বলেন,তার স্বামী মু.নাজমুল ইসলাম একজন সাধারণ ব্যবসায়ী। গত জানুয়ারী মাসের ৩০ তারিখ দুপুরে পৌর মার্কেট এলাকা থেকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। তখন একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সব মামলায় নাজমুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে বের হওয়ার সময় সাদা পোষাকে থাকা লোকজন তাকে জেল গেট থেকে তুলে নিয়ে যায়। সর্বশেষ সোমবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের লোকজন তার অবস্থান নিশ্চিত হতে পারেনি।
নাজমুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম জানান,আমার স্বামী কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়। তার পরেও তাকে হয়রানী করা হচ্ছে। সে যদি অপরাধী হয়-তবে আদালতের মাধ্যমে সুষ্ঠ বিচার হোক। কিন্তু রহস্যজনক ভাবে জেল গেট থেকে নিখোঁজের বিষয়টি মেনে নেয়া যায়না।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
স/শ









