সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে প্রেষণা প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার বিতরণ

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে প্রেষণা প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত একমাত্র প্রতিবন্ধী স্কুল প্রেষণা প্রতিবন্ধী স্কুলের ১০৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দুধ ও ডিম খাওয়ানো হয়েছে। এছাড়া পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো হয়।

 

সোমবার সকাল এগারটার সময় পৌর এলাকার জালমাছমারী পূর্বপাড়ায় প্রতিবন্ধী স্কুলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ কর্মসূচি আয়োজন করে।

 

প্রেষণা প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বিএমডিএ-র (ইঞ্জিনিয়ার) শফিকুল ইসলাম, প্রেষণা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আব্দুল কাদির প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

স/অ