সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত-

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
সাপাহারে ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত-

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র এগ্রো পার্কের পাশের্^ এই দূর্ঘটনাটি ঘটে।

জানাগেছে, উপজেলার উমইল গ্রামের মজিদ নামের ব্যক্তির নিকট থেকে ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নজিপুর যাওয়ার কথা বলে ৫০০ টাকায় ভারায় চালিত একটি পালসার মটরসাইকেল ভারা নেয় পাতাড়ী ইউনিয়নের শিমুলডাঙ্গ রামাশ্র গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২১)।

শুক্রবার বেলা ১১টায় নজিপুর থেকে সাপাহারের উদ্দ্যেশে রওনা হলে বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র এগ্রো পার্কের পাশের্^ আল আমিন পৌছলে বিপোরিত দিক থেকে একটি কাভার্ডভ্যান আল আমিনকে সজোড়ে ধাক্কা দিলে কাভার্ডভ্যান এর চাকায় তার মাথা ঢুকে থেতলে যায় এবং ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পরে। এসময় ঘাতক কাভার্ডভ্যানটি সেখান থেকে পালিয়ে যায়।

এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়, পরে থানায় নিয়ে নিহতের পরিবারকে খবর দেন বলে জানান সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।