সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহী

কবিকুঞ্জের জীবনানন্দ কবিতামেলা ১৩ ও ১৪ অক্টোবর

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
কবিকুঞ্জের জীবনানন্দ কবিতামেলা ১৩ ও ১৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুইদিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলা ২০২৩ অনুষ্ঠিত হবে। রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় গভীরতর প্রভাব বিস্তারকারী কবি জীবনানন্দ দাশের নামে এই মেলার আয়োজন করেছে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ।

সোমবার (২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।

তিনি জানান, এবারের মেলায় বাংলাদেশ ও ভারতের দুইশতাধিক কবি, লেখক ও গবেষকরা অংশগ্রহণ করবেন। জীবনানন্দ কবিতামেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রসঙ্গত, দুইদিনব্যাপী মেলায় থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আলোচনা অনুষ্ঠান, কবিকুঞ্জ পদক প্রদান, মুক্তআড্ডা ও লেখক আনন্দভ্রমণ।