সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুরে শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 নিয়ামতপুর  প্রতিনিধি:

বসুন্ধরা শুভসংঘ নওগাঁর নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডেমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শুভসংঘের সদস্যরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণে বাতাবি, পেয়ারা, দেশি আতা, কদম, বেলজিয়ামসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি পালন করে।

এ ছাড়া ধারাবাহিকভাবে নিয়ামতপুর উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃক্ষরোপণকালে বসুন্ধরা শুভসংঘ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, সহসভাপতি সাহান সা, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সমন্বয়ক ও দৈনিক কালের কণ্ঠ নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, তিয়ানসি প্রি-ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক আলমগীর হোসেন, নূরজামিল, মোরশেদ আলী, ইয়াসমিন আরা, আবিদা সুলতানা, মরিয়ম, রাব্বিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।