সদ্য প্রকাশিত
নওগাঁ

অনিরাপদ খাদ্য অখাদ্যের শামিল: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৩২ মিনিট পড়া
অনিরাপদ খাদ্য অখাদ্যের শামিল: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর প্রতিনিধি:

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, অনিরাপদ খাদ্য অখাদ্যের শামিল। নিরাপদ খাদ্য নিশ্চিত হলেই স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম শর্তপূরণ করা সম্ভব হবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শিবপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাধনচন্দ্র মজুমদার বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, সাথে সাথে খাদ্য সংরক্ষণে বাংলাদেশ স্মরণকালের বেশি খাদ্য মজুদ রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী হোটেল ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, যারা ব্যবসা করেন ভোক্তা যেন টাকা দিয়ে ক্রয় করা খাবার নিয়ে কোনো অভিযোগ না করেন। ভোক্তার কথা মাথায় রেখে বাসি খাবার না দেয়ার আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য স্মার্ট জনগণ প্রয়োজন। আর স্মার্ট জনগণের জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য। সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সরকারের পাশাপাশি প্রত্যেক পরিবারের সদস্যদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালকের সদস্য মন্জুর মোর্শেদ আহমেদ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লবসহ বীরমুক্তিযোদ্ধাউপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, , সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, হোটেল ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান (সকল) ও সাংবাদিকবৃন্দ।