সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ভস্মিভূত

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ভস্মিভূত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট  ইউনিয়নের চক হরিপুর পঁচা বাজার গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ভস্মিভুত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার সময় চক হরিপুর পঁচা বাজার গ্রামেে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম জানায়, শুক্রবার দুপুর ১২টার সময় চক হরিপুর পঁচা বাজার গ্রামে অগ্নিকান্ডে রবিউল ও এজাজুলের বাড়িসহ ১০টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের স্টেশন ম্যানেজার আবদুল মজিদ আকন্দ জানান, রান্না ঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে একটি গরুও পুড়ে মারা গেছে।

স/অ