সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

ভোলাহাটে প্রণোদনার বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক২১ জুন ২০২৩১ মিনিট পড়া
ভোলাহাটে প্রণোদনার বীজ ও সার বিতরণ

ভোলাহাট প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রণোদনার বীজ ও সার পেল ৬৫০ জন কৃষক। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে উফশী রোপণ আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ৪০০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি করে রাসায়নিক সার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। একইদিনে ২৫০ কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা এগারোটার সময় উপজেলা কৃষি বিভাগের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর আলী, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন এলাকার কৃষকরা।