
লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে গভীর রাতে এক কৃষকের ১৮ টি মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের আধাঁরে গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০হাজার টাকা ক্ষতি হয়েছে।
লালপুর থানা ও অভিযোগ সুত্রে জানা যায় শনিবার (১৭জুন) রাতের কোন এক সময় শত্রুতা করে উপজেলার বালিতিতা ইসলাম গ্রামের মসলেম উদ্দিনের ছেলে কৃষক মোস্তাফিজুর রহমান মোস্তাকের আড়বাব ইউপি অর্জুন পুর মাঠে নিজ জমিতে ৬ বছর পূর্বে মেহগনি গাছ রোপণ করে এর মধ্যে ১৮ টি গাছ কর্তন করে ফেলেছে দুর্বৃত্তরা তাহাতে ওই কৃষকের ৫০,০০০হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে এব্যাপারে কৃৃষক মোস্তাফিজুর রহমান বাদি হয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।









