সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহী

মীর মশাররফ হোসেন সাহিত্য পদক পাচ্ছেন শিশু সাহিত্যিক হাসনাত আমজাদ

নিউজ ডেস্ক২১ মে ২০২৩২ মিনিট পড়া
মীর মশাররফ হোসেন সাহিত্য পদক পাচ্ছেন শিশু সাহিত্যিক হাসনাত আমজাদ

নিজস্ব প্রতিবেদক :

সাহিত্যকর্মে অবদানের জন্য মীর মশাররফ হোসেন পদক-২০২২ পাচ্ছেন রাজশাহীর কৃতী সন্তান শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ। রাজবাড়ির মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা প্রদান করেছে।

আগামী ২৬ ও ২৭ মে রাজবাড়িতে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলনে এই পদক প্রদান করা হবে।

হাসনাত আমজাদ মূলত একজন ছড়াকবি ও শিশুসাহিত্যিক। চার দশকেরও অধিক সময় থেকে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তিনি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা ছড়া, কিশোর কবিতা, সমকালীন ছড়া, গল্প, প্রবন্ধ প্রতিনিয়তই চোখে পড়ে। বড়দের জন্যও লেখেন তিনি, তবে তা খুব অল্প। লেখালেখির শুরু সত্তর দশকের শেষার্ধে। এ পর্যন্ত তার মোট প্রকাশিত গ্রন্থ ১২টি।

লেখালেখির জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক-শু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদত্ত শিশুসাহিত্য সম্মাননা, ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত প্রদত্ত দৈনিক বাঙালির কণ্ঠ লেখক পুরস্কার। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ প্রদত্ত চর্যাপদ সম্মাননা, সোনারপুর কাব্যমঞ্চ, কোলকাতা প্রদত্ত শিউলী স্মৃতি স্মারক সম্মাননা ইত্যাদি।

উল্লেখ্য, মীর মশাররফ হোসেন সাহিত্য পদক ২০২২ ও ২০২৩ পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মোট চারজন খ্যাতিমান সাহিত্যিক। কাব্যসাহিত্যে মীর মশাররফ হোসেন পদক ২০২২ পাচ্ছেন পশ্চিমবঙ্গের  ড. আশরফী খাতুন এবং শিশুসাহিত্যে পাচ্ছেন হাসনাত আমজাদ। মীর মশাররফ হোসেন পদক ২০২৩ পাচ্ছেন কথাসাহিত্যে রফিকুর রশীদ এবং কাব্যসাহিত্যে ওবায়েদ আকাশ।