সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৩১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন

নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোমবার সকালে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার শাহজাহানপুর পশ্চিম পাড়া রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় দুই বাইক আরোহী।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় দুপুরের দিকে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এসময় অটোরিকশায় মায়ের কোলে থাকা শিশু আতিয়া ছিটকে রাস্তায় পড়ে মারা যায়।

তিনি আরও জানান, পুলিশ দুই ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।