ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর গ্রামে অগ্নিকাণ্ডের ফলে ৪টি পরিবারের বাড়ি-ঘর ভস্মিভূত হয়েছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবদুল মজিদ আকন্দ জানান, গত বৃস্পতিবার রাত সাড়ে ৯টার সময় ছোট হাদিনগর গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে বিদ্যুৎ শর্টসাকিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরসহ তার ৩ ভাইয়ের বাড়ি-ঘরের মালামাল ভস্মিভূত হয়েছে।

খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রয়ে আনে। অগ্নিকাণ্ডের ফলে ৪টি পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স/অ









