সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

পবার চরখানপুরে ৪০বিঘা জমির মসুর ডাল চুরির অভিযোগ

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৩২ মিনিট পড়া
পবার চরখানপুরে ৪০বিঘা জমির মসুর ডাল চুরির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চরখানপুর ও মাজারদিয়া এলাকায় রাতের আধাঁরে ৪০ বিঘা জমির মসুরি ডাল মাড়াই করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৪ মার্চ রাতে পবার হরিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য বাবর আলীর এ ৪০ বিঘা জমির মসুরি ডাল মাড়াই করে নেয় চোররা।

এ ব্যাপারে ইউপি সদস্য বাবর আলীর ম্যানেজার সোহাগ আলী বাদি হয়ে নগরীর দামকুড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর নগরীর দামকুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও চুরির সত্যতা পেয়েছেন।

দামকুড়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি সদস্য বাবর আলী চরখানপুর ও মাজারদিয়া এলাকায় ১১০বিঘা জমিতে মসুর ডাল বাপন করেছিলেন। এই মসুরের আবাদ দেখা শোনা করতো ওই এলাকার মুকলা ঘোসের ছেলে সাইফুল ইসলাম অরফে সইফুল, ইব্রাহিমের ছেলে কমর আলী। মসুর পরিপাক্কা হওয়ায় বাবর আলী লোকজন দিয়ে জমি থেকে মসুর উত্তোলন করে জমিতেই স্তুপ করে রাখেন। কিন্তু সইফুল ও কমর আলী কয়েকজন লোক নিয়ে তার মসুর ডাল রাতের আধাঁরে মাড়াই করে নেয়। পরে ইউপি সদস্যের ম্যানেজার সোহাগ আলী সেখানে গিয়ে দেখতে পান ৪০ বিঘা জমির মসুর তারা চুরি করে মাড়াই করে নিয়েছেন। পরে গত ৫ মার্চ এব্যাপারে সোহাগ আলী বাদি হয়ে দামকুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১২০ মন মসুরি ডাল তারা চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় তিন লাখ ৮৪ হাজার টাকা।

নগরীর দামকুড়া থানার এসআই আকবর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সেখানে গিয়ে মসুরি মাড়াই করে নেয়ার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তরা কেউ বাড়িতে ছিল না। যার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, যারা মসুর দেখা শোনা করতো তারাই লোকজন নিয়ে মালিকের অগোচরে মাড়াই করে নিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।