ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় অভিযান চালিয়ে ৮২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির একটি টহল দল হাবিলদার হাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাত পৌণে এগারটার দিকে বোগলাউড়ির পদ্মা নদীর চর এলাকা থেকে পরিত্যক্ত বস্তা থেকে ৮২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
স/অ









