সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

পাঁচবিবিতে ব্রকলি জাতের ফুলকপি চাষে সাবলম্বী আলিম

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৩২ মিনিট পড়া
পাঁচবিবিতে ব্রকলি জাতের ফুলকপি চাষে সাবলম্বী আলিম


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে ব্রকলি জাতের ফুলকপি চাষ করে সাবলম্বী হয়েছেন আব্দুল আলিম (২৫) নামের এক কৃষক। তিনি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র। আব্দুল আলিম পাঁচবিবির উচাই কৃষি কলেজ থেকে কৃষি বিষয়ে ডিপ্লোমা পাস করে স্থানীয় এনজিও জাকস অফিস থেকে ব্রকলি জাতের ফুলকপির চারা ও বীজ সংগ্রহ করে চলতি মৌসুমে ৯ কাঠা জমিতে সবজি চাষ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তার জমিতে এখনো প্রচুর পরিমানে ব্রকলি জাতের ফুলকপি বাজারজাত করার অপেক্ষায় রয়েছে। যা কোন রকম কীট নাশক ছাড়াই সে আবাদ করেছে বলে জানায়।

প্রতিটি ব্রকলি জাতের ফুলকপি ১০/২০ টাকা দরে বিক্রি করছেন। এ পর্যন্ত প্রায় ৮ হাজার টাকার ব্রকলি ফুলকপি বিক্রয় করেছে। সেই সাথে উপজেলার বিভিন্ন হাট বাজারে পাইকারদের নিজে সরবরাহ করছেন। আবার নিজেই বাজারে বিক্রি করছেন তিনি।

উপজেলার বাগজানা বাজারে ফুলকপি বিক্রি করতে আসলে এ প্রতিবেদকের সঙ্গে কথা হলে তিনি বলেন, তার পরিবারে ১ ছেলে ও ১ মেয়ে ও বাবা মা নিয়ে তার সংসার। তার কীটনাশক বিহীন ব্রকলি জাতের ফুলকপি খেতে খুব সুস্বাদু এবং শহর এলাকার লোকজন খুব পছন্ন করে। সরকারী সাহায্য পেলে কীট নাশক ছাড়াই প্রাকৃকিত উপায়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবে বলে জানায় আব্দুল আলিম।