সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
বিচিত্র

বাইকে ২৯ দেশ পেরিয়ে রোমানিয়ান তরুণী এখন সাতক্ষীরায়

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
বাইকে ২৯ দেশ পেরিয়ে রোমানিয়ান তরুণী এখন সাতক্ষীরায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাইকে চড়ে ২৯টি দেশ পেরিয়ে সাতক্ষীরায় পৌঁছেছেন রোমানিয়ান তরুণী এলেনা। দুই দিন আগে রোমানিয়া থেকে বাংলাদেশের সাতক্ষীরায় এসে পৌঁছেছেন তিনি।

এলেনা থাকছেন সাতক্ষীরা শহরের বিণেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থায়।

রোমানিয়ান এই তরুণী একজন পর্যটক। পুরো বিশ্ব একবার ঘুরে দেখার ইচ্ছা তার। এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন তিনি। সর্বশেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এই তরুণী।

এক মাস আগে ইতালি থেকে মোটরসাইকেল চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন এলেনার বন্ধু আন্দ্রেয়া। তরুণ আন্দ্রেয়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল সংস্থাটির একজন দাতা (ডোনার)। আন্দ্রেয়ার আহ্বানে তার বন্ধু এলেনা বাংলাদেশে এসেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এলেনা ও আন্দ্রেয়ার সঙ্গে তাদের বন্ধু ইলেরিও ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন।

বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমানিয়ার বাসিন্দা এলেনা জানান, আমি একজন বিশ্ব ভ্রমণকারী। দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশ আমি ভ্রমণ করেছি। বিশেষ করে মুসলিম দেশগুলোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে আর সেই ভালোলাগা থেকেই বাংলাদেশে আসা। এখানকার সংস্কৃতিও আমাকে মুগ্ধ করেছে। এখানকার সবকিছু পর্যবেক্ষণ করছি। এখানে কিছু করা যায় কিনা সে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন বলে জানান। সূত্র: যুগান্তর