সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় বসন্ত বরণ ও পিঠা উৎসব পালিত হয়েছে। জমে উঠেছিল নওগাঁর বসন্ত উৎসব চত্তর। রং রাঙিয়ে আবেগ আর অনন্দে ভরে ছিল সবার মন। এমনটি তো হয় বসন্ত উৎসবে।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের আয়োজনে প্রতি বছরের মত সোমবার সকালে শহরের পুরাতন সমবায় অফিস চত্তরে অনুষ্ঠিত হলো ‘বসন্ত বরণ অনুষ্ঠান ও পিঠা উৎসব।’
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোসাদ্দেক হোসেন। বসন্তকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেলা  প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, সাবেক সভাপতি জহুরুল ইসলাম ইদুল।
শিল্পীরা একের পর এক গান গেয়ে মুগ্ধ করেন শ্রোতা দর্শকদের। শিশু নৃত্য শিল্পীরা নৃত্যের তালে তালে ফুল ছিটেয়ে বরণ করে নেয় অতিথিদের। আর সেই সাথে মঞ্চের পাশেই পিঠা স্টল গুলিতে নানান রকমের পিঠার স্বাদ নিতে কেউ ভোলেনি।
স/শ