সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেলেন কৃষি কর্মকর্তা মোমরেজ

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২২২ মিনিট পড়া
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেলেন কৃষি কর্মকর্তা মোমরেজ


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদ্য বিদায়ী কৃষি কর্মকর্তা মোমরেজ আলী। কৃষিতে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে ব্রোঞ্চ পদকে ভূষিত হলেন। বুধবার (১২ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তাকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ভাষন দেন। কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী।

কৃষকদের বানিজ্যিক কৃষিতে উদ্বুদ্ধ করে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং মাল্টা, ফুল, কমলা, অসময়ের আম, কাশ্মীরি কুল, হাজারি লাউ, বারি লেবু-৩, নিরাপদ বেগুন চাষের ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান ও জনগনের পুষ্টির জোগানে অবদান রাখায় কৃষি কর্মকর্তা মোমরেজ আলীকে এই পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ১৪২৫ ও ১৪২৬ বাংলা এই দুই সনের ১০টি ক্যাটাগরিতে মোট ৪৪ জনকে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারের স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্চ পদক প্রদান করা হয়। ২৯ তম বিসিএসের কর্মকর্তা মোমরেজ আলী বাগাতিপাড়া থেকে বিদায় নিয়ে গত ৬ অক্টোবর নওগাঁর মহাদেবপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার খলিলপুর গ্রামের আব্দুস সোবহান ও হানিফা বেগম দম্পতির ছেলে।

এস/আই