সদ্য প্রকাশিত
কৃষি

বাগমারায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
বাগমারায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

মনিটরিং কমিটির এই সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা সাইদা খানম। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

বক্তব্য রাখেন, সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান, কর্মকর্তা শামীম হোসেন, কেএম কামরুল হাসান দুলাল, বিআরডিবি কর্মকর্তা আঞ্জুমানয়ারা, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, বিসিআইসি সার ডিলার ঞাফিজুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এস/আই