সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

শক্তিশালী ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা নেই।

 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৩ মিনিটে (আন্তর্জাতিক সময় মান ২টা ৩ মিনিটে) এ ভূমিকম্পন অনুভূত হয়।

 

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ফিলিপাইনের মুবুয়া সমুদ্র সৈকত থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে মাত্র ১০ দশমিক ৮ কিলোমিটার এবং সুরিগাও শহর থেকে দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটা দূরে। যা ভূপৃষ্ঠ থেকে ২৭ দশমিক ২৯ কিলোমিটার গভীরে।

 

তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কথ‍া বলা হলেও পরে ইউএসজিএস জানায়, ভূকম্পনের তীব্রতা ছিলো ৬ দশমিক ৫।

সূত্র: বাংলা নিউজ