সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

উচ্চ আদালত থেকে বিটের অনুমতি পেলেও চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়নি গরু আমদানি

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
উচ্চ আদালত থেকে বিটের অনুমতি পেলেও চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়নি গরু আমদানি

ভ্রাম্যমাণ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর ট্যাক বিওপি’র অধীন গবাদিপশুর বিট মালিক অনুমতির আদেশ উচ্চ আদালত থেকে পেলেও বিজিবি উক্ত আদেশ বাস্তবায়ন না করায় এলাকার গরু ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছে। পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
একাধিক গরু ব্যবসায়ী লিখিত অভিযোগে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে ভারতীয় গরু আনা-নেয়া ও নিরাপত্তা নিশ্চিতে বিট এবং ভারতীয় গরু করিডোরের মাধ্যমে ছাড়পত্র নিয়ে নির্বিঘ্নে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবার অংশ হিসেবে গবাদিপশুর বিট বা খাটাল প্রথা চালু করে। এরই অংশ হিসেবে গত ২০১৬ সালের ২১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর ট্যাক বিওপি’র অধীন গবাদিপশুর বিটের অনুমতি দেয়।
কিন্তু, গত ২০১৬ সালের ২০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোহরপুর ট্যাক গবাদিপশুর বিটের অনুমোদন বাতিল করে। প্রেক্ষিতে, জোহরপুর ট্যাক বিটের মালিক আব্দুল হান্নান গত ১২ ডিসেম্বর হাইকোর্টে রীট পিটিশন নম্বর ১৫২০৫/১৬ আনয়ন করলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আলী এর বেঞ্চ এ বাতিলের আদেশের ওপর আগামী ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ দেন। প্রেক্ষিতে হাইকোর্টের আদেশের কাগজ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ এর কার্যালয় হয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত শাখা-২ জোহরপুর ট্যাক বিটের হাইকোর্টের আদেশের কাগজ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান পেয়েছেন বলে জানান।

 

তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ জজকোর্ট কর্তৃক প্রাপ্ত হাইকোর্টের আদেশের কপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত শাখা-২ এর চিঠি গত ২২ জানুয়ারী ৫৯ বিজিবি’র অধিনায়ক বরাবর প্রেরণ করা হয়েছে।
গরু ব্যবসায়ী রুহুল আমিন জানান, এ বিট দিয়ে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার খেটে খাওয়া মানুষ আয়ের পথ হারিয়ে অনেকেই এখন দিশেহারা হয়ে পড়েছে। তিনি এ বিট চালুর মাধ্যমে এলাকার মানুষের কর্মসংস্থানেরও দাবী জানান।

 
অন্যদিকে, জোহরপুর ট্যাক বিট দিয়ে গরু না আসায় আর অবৈধপথে গরু প্রবেশ করায় প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আর অবৈধপথে গরু আনতে গিয়ে রাখালরা নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে।

 
এব্যাপারে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল হাসান মোরশেদ বলেন, হাইকোর্টের আদেশের কপি জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে পেয়েছি। নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

স/অ