সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার

ভ্রাম্যমান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে টহল পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।

বিজিবি জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ওয়াহেদপুর বিওপির হাবিলদার জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৬/৬-এস হতে ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ত্রিশরশিয়া মাঠের একটি বাবলা গাছের গোঁড়ায় বালুর নীচ লুকানো একটি প্যাকেটের মধ্যে পেঁচানো অবস্থায় মালিকবিহীন অকেজো মরিচাযুক্ত ১টি বিদেশী পিস্তল (ভারতীয় তৈরী মেইড ইন ইউএসএ লেখা), ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

স/শ