ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামার হাট বাজারে রোগাক্রান্ত ছাগলের মাংস সরবরাহের দায়ে আবদুল আওয়াল (২২) নামে একজনকে তিন মাসের জেল দিয়েছেন ভ্রামম্যান আদালত।
সে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেলে চামা বাজারে রোগাক্রান্ত ছাগল, মৃত ছাগলের মাংস সরবরাহের দায়ে তিন মাসের জেল দেয়া হয়েছে।
স/শ
শিবগঞ্জে রোগাক্রান্ত ছাগলের মাংস সরবরাহের দায়ে তিন মাসের জেল









