সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

অর্থ আত্মসাত মামলায় দোষী রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অর্থ আত্মসাত মামলায় দোষী রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনিকে অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। তাকে পাঁচ বছরের স্থগিত দণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অ্যালেক্সাই নাভালনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা। তবে আদালতের দণ্ডাদেশ তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাধা সৃষ্টি করেছে । নাভালনি অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি নির্বাচনে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। তবে আইন অনুযায়ী তিনি এটি করতে পারবেন কিনা তাৎক্ষনিকভাবে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

এ নিয়ে দ্বিতীয়বার নাভালনি দোষী সাব্যস্ত হলেন। তার প্রথম বিচারে আদালতের রায় অন্যায্য বলে নাকচ করে দিয়েছিল ইউরোপীয় মানবাধিকার আদালত। ফলে মামলাটির পুনর্বিচার করা হয়।

কিরভ রাজ্যের গভর্নরের উপদেষ্টা হিসাবে কাজ করার সময় নাভালনির বিরুদ্ধে অর্থ আত্মস্যাতের অভিযোগ ওঠে। কিরভলেস নামে রাজ্য সরকার নিয়ন্ত্রিত একটি কাঠের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ কোটি ৬০ লাখ রুবল আত্মসাৎ করা একটি গ্রুপের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ২০১৩ সালের প্রথম বিচারে নাভালনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

রায়ের পর প্রতিক্রিয়ায় নাভালনি বলেছেন,  পুরোনো রায়ের সঙ্গে দাড়ি, কমা, সেমিকলনসহ এই রায়ে শতভাগ মিল রয়েছে।

সূত্র: রাইজিংবিডি