সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক: ফের ভূমিকম্প৷ কেঁপে উঠল পাকিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল৷ ইউএসজিএস-এর সার্ভে রিপোর্ট থেকে জানা গিয়েছে, ৬.৩ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের দক্ষিণ উপকূল৷

পাসনি শহরের ২৩কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের গভীরতা ১০কিলোমিটার৷ ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৯০কিলোমিটারের মধ্যে তারবাত এবং গোয়াদার শহর দুটিও রয়েছে বলে জানা গিয়েছে৷

কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি৷