ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ(টিএমএমএস) এর উদ্যোগে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হতদরিদ্র মহলিাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে তাদের কার্যালয়ে উপজেলার হতদরিদ্র ও অহায় ২৫জন মহিলাদের ৩০দিন প্রশিক্ষণ শেষে তাদের আত্মকর্মস্থান ও স্বাবলম্বি হওয়ার তাগিদে ২৫টি সেলাই মেশিন প্রদাণ করা হয়।
এ সময় টিএমএমএস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা জোনের সহকারী পরিচালক জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মহসীন আলী।
বিশেষ অতিথি হিসেবে ওসি(তদন্ত) কবির হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক এম.এস.আই শরীফ, টিএমএমএস’র উপ-পরিচালক(প্রকল্প মসন্বয়কারী) কামরুজ্জামান খান, জেলা পরিষদের মেম্বার হোসনে আরা পাখি, প্রধান শিক্ষক আল-আমিন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন রজব।
অন্যান্যের বক্তব্য রাখেন, টিএমএমএস’র গোমস্তাপুর অঞ্চল প্রধান আশরাফুল ইসলাম, ইউপি মেম্বার কামরুজ্জামান, শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
স/শ









