সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

পাঠ্যপুস্তকে সাঁওতাল বর্ণমালা ব্যবহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পাঠ্যপুস্তকে সাঁওতাল বর্ণমালা ব্যবহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ভ্রাম্যমান প্রতিনিধি:
আদিবাসী সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় পাঠ্য পুস্তক সান্তালী বর্ণমালা ব্যবহারের দাবিতে আদিবাসি মুক্তিমোর্চা চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ও আদিবাসী সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে আদিবাসী শিক্ষার্থী, শিক্ষক ও আদিবাসী নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, সান্তাল লেখক ফোরাম বাংলাদেশ এর সেক্রেটারী প্রভাত টুডু, সাংগঠনিক সম্পাদক প্রদীপ হেমব্রম, তাবিথার পরিচালক স্টেফান সরেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি মি. হিংগু মুরমু, আদিবাসী মুক্তিমোর্চার সভাপতি মি. যোগেন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক যাকারিয়াস ডুমরী, আদিবাসী শিক্ষক ফিলিপ হেমব্রম, ফিলিপ মুরমু , শিক্ষার্থী মিলন মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, বতর্মান সরকারের জাতীয় শিক্ষনীতি-২০১০ এর আলোকে ৬টি আদিবাসী জাতিগোষ্ঠি শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানে সিদ্ধান্ত নেয় এবং ২০১৭ সালের শুরুতে ৫টি আদিবাসী জনগোষ্ঠির মাতৃভাষার বই দিলেও সাঁওতালী শিশুদের পাঠ্য-পুস্তক রচনা স্থগিত করেন। তাই সান্তাল আদিবাসী অস্তিত্ব রক্ষায় প্রাক-প্রাথমিক পাঠ্য-পুস্তকে সাঁওতালী  বর্ণমালা ব্যবহারের দাবি জানান।

স/শ