সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণের শহর করাচিতে এক আফগান কূটনীতিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) করাচিতে আফগানিস্তানের কনস্যুলেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সাকিব ইসমাইল বলেন, কনস্যুলেটের তৃতীয় সচিবকে এক বন্দুকধারী গুলি করে হত্যা করেছেন। তবে তাকে ধরা গেছে, সে নিজেও আফগান নাগরিক।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড অথবা এর সঙ্গে জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তাকে খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
সূত্র: বাংলা নিউজ










