সিল্কসিটিনিউজ ডেস্ক:
অভিবাসী বা ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অত্যন্ত কড়া নজরে রাখতে সীমান্তে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাতটি প্রধান মুসলিম দেশের অভিবাসী ও ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বা ভ্রমণে নিষেধাজ্ঞার ওপর আদালতের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্পের আপিল খারিজ হওয়ার পর উপায় না পেয়ে তিনি এ নির্দেশ দেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিবিসি এ খবর জানায়।
সূত্র: বাংলা নিউজ










