সদ্য প্রকাশিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
আন্তর্জাতিক

ট্রাম্পের জন্য বাড়ছে টেলিভিশন বিজ্ঞাপনের মূল্য!

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ট্রাম্পের জন্য বাড়ছে টেলিভিশন বিজ্ঞাপনের মূল্য!

সিল্কসিটিনিউজ ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিভিশন দেখার অভ্যাসকে ব্যবসায়িক স্বার্থে কাজে লাগাচ্ছে দেশটির দু’টি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি এবং ফক্স নিউজ। গত কয়েক সপ্তাহে চ্যানেলগুলো তাদের কয়েকটি অনুষ্ঠানের বিজ্ঞাপনমূল্য উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।

নির্বাচন পরবর্তী সময়ে এমএসএনবিসি-র ‘মর্নিং জো’ অনুষ্ঠানের বিজ্ঞাপনমূল্য দ্বিগুণ করা হয়েছে। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক হয়েছে অনুষ্ঠানটির সঞ্চালক জো স্কারবোরোর। প্রতিদিন সকালেই ট্রাম্প অনুষ্ঠানটি দেখেন বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়।

ফক্স নিউজ-এর “দ্য ও’রেইলি ফ্যাক্টর” এমনই আরেকটি অনুষ্ঠান, ট্রাম্প যার নিয়মিত দর্শক এবং তিনি অনুষ্ঠানটির কথা বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যেও উল্লেখ করেছেন। অনুষ্ঠানটির বিজ্ঞাপনমূল্য ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।

এক মিডিয়া বিশ্লেষক জানিয়েছেন, ‘প্রেসিডেন্টের টেলিভিশন দেখার অভ্যাসের কারণেই বিজ্ঞাপনদাতারা ওইসব অনুষ্ঠানের দিকে ঝুঁকছেন।’

ওয়াশিংটনের এক বিশিষ্ট মিডিয়া কনসালট্যান্ট জানান, তার গ্রাহকরা চলতি সপ্তাহে কেবল ‘মর্নিং জো’ এবং “দ্য ও’রেইলি ফ্যাক্টর” অনুষ্ঠানেই বিজ্ঞাপনের আগ্রহ প্রকাশ করেছে। এসব গ্রাহকের মধ্যে রয়েছে বৃহৎ ব্যাংক, ফার্মাসিটিক্যাল কোম্পানি।

ওই মিডিয়া কনসালট্যান্ট আরও জানান, ট্রাম্প শুধু তা দেখেনই না, বরং তা নিয়ে টুইটারে মন্তব্যও করেন। তাই বিজ্ঞাপনদাতারা সেদিকে আগ্রহ দেখাচ্ছে।

এমএসএনবিসি-র এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানাচ্ছে, ‘মর্নিং জো’ অনুষ্ঠানের বিজ্ঞাপনমূল্য আরও বাড়ানো হতে পারে। ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কভিত্তিক কৌশলগত বিজ্ঞাপন সেখানে বেশি স্থান পাবে বলে মনে করা হচ্ছে।

 

 

 

 

 

সূত্র: পলিটিকো।