সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

স্থগিতকৃত নিষেধাজ্ঞা ‘আইনসম্মত ও যথাযথ’: হোয়াইট হাউস

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
স্থগিতকৃত নিষেধাজ্ঞা ‘আইনসম্মত ও যথাযথ’: হোয়াইট হাউস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ট্রাম্পের মুসলিমবিরোধী অভিবাসন আদেশকে ‘আইনসম্মত ও যথাযথ’ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে তারা জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ওই আদেশ রক্ষায় পদক্ষেপ নেবেন তারা

 

যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে ২৭ জানুয়ারি ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী, আগামী চার মাস যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। সিরীয়দের জন্য এই আদেশ পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত বহাল থাকবে। ৩ মাস বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি। ট্রাম্পের নির্বাহী সিদ্ধান্ত অনুযায়ী, দ্বৈত-নাগরিক এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া (গ্রিন কার্ড হোল্ডার) ব্যক্তিদের ক্ষেত্রেও ওই আদেশ কার্যকর হবে। ট্রাম্পের ওই আদেশের পর তীব্র সমালোচনা, বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন, বিমানবন্দরগুলোতে ব্যাপক ভুল বোঝাবুঝির এক পর্যায়ে মামলা হয় সিয়াটলের আদালতে। শুক্রবার ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞায় সিয়াটলের সেই আদালতে দেওয়া স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রজুড়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

 

হোয়াইট হাউসের এই প্রেস সেক্রেটারি আরও জানান, তারা ওই আদেশকে রক্ষা করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক বিবৃতিতে বলেছেন, ‘দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগ ওই স্থগিতাদেশ রদ করতে পদক্ষেপ নেবে।’

 

স্পাইসার বলেন, মার্কিন ভূখণ্ড নিরাপদ রাখতেই প্রেসিডেন্ট ওই আদেশ দিয়েছেন। সেই সঙ্গে মার্কিন জনগণকে রক্ষার সাংবিধানিক কর্তৃত্ব ও দায়িত্ব প্রেসিডেন্টের রয়েছে।’ তবে স্পাইসারের ওই বিবৃতি ১০ মিনিট পর পুনরায় প্রকাশ করা হয়, সেখানে ‘ক্ষুব্ধ’ শব্দটিকে বাদ দেওয়া হয়। তবে এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ নিয়ে মন্তব্য করেনি হোয়াইট হাউস মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চার্লস শুমার এক বিবৃতিতে বলেছেন, ‘আদালতের এই আদেশ সংবিধান এবং আমরা, যারা মনে করি ওই অ-মার্কিনি নির্বাহী আদেশ আমাদের নিরাপদ করেনি, তাদের জন্য এক বিজয়।’

 

বিচারপতি গর্টন আদালতের আদেশে বলেছেন, ‘ট্রাম্পের ওই নির্বাহী আদেশ ধারণাগত অবস্থার প্রেক্ষিতে দেওয়া হয়। যেখানে যুক্তি শক্তিশালী নয়।’ তিনি আরও বলেন, ‘এই আদালত অভিবাসন বিষয়ে সীমালঙ্ঘন করা ওই আদেশ খারিজ করছে।’ যে সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করেছেন, সেখানেও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য রয়েছে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

 

উল্লেখ্য, ট্রাম্পের নিষেধাজ্ঞায় ওই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলিমদের নয়, বরং খ্রিস্টানদের শরণার্থী হিসেবে গ্রহণ করার কথা বলা হয়। আদালতের আদেশে বলা হয়, ‘খ্রিস্টানদের এক ভিন্ন গ্রুপে ফেলে দেওয়ার কোনও অবকাশ নেই।’

সূত্র: বাংলা ট্রিবিউন