সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

ল্যুভ মিউজিয়ামে হামলা চেষ্টাকারী ‘মিশরীয়’

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ল্যুভ মিউজিয়ামে হামলা চেষ্টাকারী ‘মিশরীয়’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিশ্বাস করে শুক্রবার রাজধানী প্যারিসের ল্যুভ মিউজিয়ামে হামলার চেষ্টাকারী ব্যক্তি ২৯ বছর বয়সি মিশরের নাগরিক।

সরকারি কৌঁসুলি ফ্রাঁসোয়া মলিঁস জানিয়েছেন, তার ধারণা গত মাসে ভ্রমণ ভিসা নিয়ে দুবাই থেকে প্যারিসে আসেন লোকটি। একা নাকি কোনো নির্দেশনা নিয়ে লোকটি কাজ করছিলেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

নিরাপত্তায় নিয়োজিত এক সেনা হামলা চেষ্টাকারীকে আটকে দিতে গুলি চালায় এবং এতে লোকটি আহত হন। এ সময় লোকটির হাতে কুড়াল ছিল। লোকটি মিউজিয়ামে প্রবেশের চেষ্টা করার সময় ধস্তাধস্তিতে এক সেনা সামান্য আহত হন।

এ ঘটনার সময় মিউজিয়ামের ভেতরে কয়েক শ দর্শনার্থী ছিলেন। তবে কোনো দর্শনার্থী ক্ষতিগ্রস্ত হননি। ল্যুভ মিউজিয়ামে অনেক জগদ্বিখ্যাত শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য লিওনার্দো দ্য ভিঞ্চির ‘মোনালিসা’।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সেনার এ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। শুক্রবার মাল্টায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন সময়মতো সন্দেহভাজন এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সরকারি কৌঁসুলি মলিঁস জানিয়েছেন, হামলা চেষ্টাকারী লোকটির কাছে পরিচয় নিশ্চিত করার মতো কাগজপত্র ছিল না। তবে তার মুঠোফোনের তথ্য থেকে জানা গেছে, দুবাই থেকে এক মাসের ভিসা নিয়ে ২৬ জানুয়ারি তিনি প্যারিস আসেন।

সূত্র: রাইজিংবিডি