সদ্য প্রকাশিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
আন্তর্জাতিক

নারীর মাথার খুলি থেকে জীবন্ত তেলাপোকা উদ্ধার

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নারীর মাথার খুলি থেকে জীবন্ত তেলাপোকা উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক: ভারতের চেন্নাইয়ে এক নারীর মাথার খুলির ভেতর থেকে জীবন্ত তেলাপোকা উদ্ধার করেছেন ডাক্তাররা। যা ওই নারীর স্মৃতিশক্তির কছাকাছি পৌঁছেছিল। দেশটির দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, আক্তান্ত ওই নারীর নাম সেলভি (৪২)। তিনি ইনজামবাকাম এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন এবং ওই বাড়িতেই থাকেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যে সেলভি তার নাকের ডান ছিদ্রে কিছু একটা হামাগুড়ি দেওয়া স্পর্ষ অনুভব করছিলেন। ঘুম ভাঙার পর তিনি বুঝতে পারলে কিছু একটা নাকের ভেতর প্রবেশ করেছে।

সেলভি সাংবাদিকদের বলেন, ‘ওই সময়ের অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারবো না, তবে আমি নিশ্চিত ছিলাম আমার নাকে কোনও পোকামাকড় প্রবেশ করেছে। নাকের ভেতর গিয়ে এটা নড়ছিল এবং হাঁটাহাটি করছিল। যখনই এটা নাড়াচড়া করছিল তখনও আমার দুই চোখ খুব ব্যাথা করতো। আমি সমস্ত রাত অসস্তিত্বে কাটালাম। ওই রাতে আমি সারারাত বসে ছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন ভোর হবে। কারণ আমার বাড়ির মালিক দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।’

এমনকি স্ট্যানলে মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা মাথার খুলির ভেতর থেকে জীবন্ত তেলাপোকা বের করে বিষ্মিত হয়েছিলেন। হাসপাতালের ইএনটি বিভাগের ডাক্তার ডা. এমএন শংকর জানান, ‘আমার দেখা এ ধরনের ঘটনা এটাই প্রথম। গত তিন দশক ধরে আমি ডাক্তারি করছি। কিন্তু এ ধরনের কোনও রোগী পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘মাথার খুলির ভেতর তেলাপোকাটি এমন জায়গায় বসেছিল যেখান থেকে সেটা সরানো খুবই কষ্টকর। প্রথমে আমি এটাকে যেখান থেকে বের করা যাবে সেখানে টেনে আনলাম। অবশেষে ৪৫ মিনিট চেষ্টার পর আমি সেটা সরাতে সক্ষম হয়েছিলাম।’

 

সূত্র: বাংলাট্রিবিউন