সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

ইরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইরান সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

নতুন করে ইরানের কমপক্ষে ১৩ জন ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ইরান আগুন নিয়ে খেলা করছে। তারা বুঝত না প্রেসিডেন্ট ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন। তবে আমি মোটেও তেমনটি নই।’

তবে ট্রাম্পের এমন হুঙ্কারকে প্রত্যাখ্যান করে ইরান বলেছে, তারা একজন অনভিজ্ঞ লোকের পক্ষ থেকে ‘গুরুত্বহীন’ মার্কিন হুমকির কাছে মাথা নত করবে না।

সূত্র: রাইজিংবিডি