সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

মহিলার নাক দিয়ে বেরিয়ে এলো জ্যান্ত তেলাপোকা

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মহিলার নাক দিয়ে বেরিয়ে এলো জ্যান্ত তেলাপোকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৪২ বছর বয়সী সেলভি কল্পনাই করতে পারেনি তার নাকের ভেতর দিয়ে শরীরে ঢুকে পড়েছে এক তেলাপোকা। ঘুম থেকে উঠে তাঁর অস্বস্তি লাগছিল। ডান দিকের নাকের ছিদ্রে প্রচন্ড চুলকাচ্ছিল।

 

ভারতের চেন্নাই এর ইনজামবাক্কামের বাসিন্দা সেলভি ছুটে গেলেন ডাক্তারের কাছে। কেউই কিছু করতে পারছিলেন না। কয়েকটি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত হাজির হলেন চেন্নাইয়ের স্ট্যানলি হাসপাতালের ইএনটি(নাক-কান-গলা) বিভাগে।

 

সেখানে ডাক্তাররা নানা পরীক্ষা করে নিশ্চিত হলেন তাঁর নাকের ভেতরে কিছু একটা আছে। ডাক্তাররা বিশেষ কৌশলে তাঁর নাকের ভেতর থেকে বের করে আনলেন একটি জীবন্ত তেলাপোকা, যেটি সেখানে ঘাপটি মেরে বসেছিল প্রায় ১২ ঘন্টা।

 

ডাক্তাররা বলছেন, কারও নাক দিয়ে তেলাপোকা ঢুকে পড়া এবং সেটিকে আবার ১২ ঘন্টা পর জীবন বের করে আনা- এটি এক বিরল ঘটনা।

ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে সেলভি জানিয়েছেন, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়ায় তিনি প্রথম ভেবেছিলেন তার ঠাণ্ডা লেগেছে। কিন্তু যখন নাকের ভেতর জিনিসটি নড়তে শুরু করলো, তখন বুঝলেন এটা ঠিক ঠাণ্ডা বা ফ্লু নয়।

 

সেলভি প্রথম যে হাসপাতালে গিয়েছিলেন, সেখানকার ডাক্তাররা পানি দিয়ে পাম্প করে জিনিসটি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়।

 

তবে স্ট্যানলি হাসপাতালের ডাক্তাররা শেষ পর্যন্ত সফলভাবেই তেলাপোকাটি বের করে আনতে সক্ষম হন।

 

হাসপাতালের ডাক্তার অধ্যাপক এস মুথুচিত্রা জানান, অতীতে তারা রোগীদের নাকের ভেতর থেকে বোতাম, জোঁক, চক থেকে শুরু করে নানা ধরণের জিনিস বের করেছেন। কিন্তু জীবন্ত তেলাপোকা বের করে আনার ঘটনা এটাই প্রথম।

সূত্র: বিবিসি বাংলা