সদ্য প্রকাশিত
পাবনা

রাবির পাবনা জেলা সমিতির ‘থানা কমিটি’ ঘোষণা

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২২২ মিনিট পড়া
রাবির পাবনা জেলা সমিতির ‘থানা কমিটি’ ঘোষণা

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের সংগঠন পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির বিভিন্ন থানার আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটের এক রেঁস্তোরায় আয়োজিত ইফতার মাহফিলে কমিটিগুলো ঘোষণা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা এবং বর্তমান উপদেষ্টা ইব্রাহিম হোসাইন মুন এবং সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক মনির রুহানি।

থানা কমিটির সদস্যরা হলেন- পাবনা সদর উপজেলার সভাপতি সাকিব আহমেদ তন্ময়, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আমিনপুর থানার সভাপতি রাকিবুল্লাহ রাকিব, সাধারণ সম্পাদক রাজিব খান, সুজানগর থানার সভাপতি রাকিব আল হাসান, সাধারণ সম্পাদক বাবলী ইসলাম নিঝুম, বেড়া থানার সভাপতি নয়ন আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, আতাইকুলা থানার সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক তেীফিক হাসান, সাঁথিয়া থানার সভাপতি সোহানুর রহমান রাফি, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জিহাদ, ফরিদপুর থানার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান ইমন, আটঘরিয়া থানার সভাপতি স্বর্ণালী আক্তার, সাধারণ সম্পাদক শহীদ হাসান মামুন, চাটমোহর থানার সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক রিপন মাহমুদ আকাশ এবং ভাঙ্গুরা থানার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মুন্না।

ইব্রাহিম হোসাইন মুন নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, “একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখার সুবিধার্থে আমাদের এক হওয়া। আশা করি নতুন গঠিত কমিটির সবাই তার দায়িত্ব যথাযথভাবে পালন করে ভ্রাতৃত্বের বন্ধনে নিজেদের আবদ্ধ করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা সমিতির সাবেক সভাপতি রাকিব হাসান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

জি/আর