পাবনা প্রতিনিধি:
পাবনায় শুরু হলো মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন চত্বরে বুধবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জলেনর মাধ্যমে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল নকীব চৌধুরী।
এর আগে তিনি শতবর্ষের ঐতিহ্যে লালিত অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনীরও উদ্বোধন করেন। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে এবং বই মেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় এই বইমেলা ও পুস্তক প্রদর্শণীর আয়োজন করা হয়েছে।
বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, বইমেলা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এড. আব্দুল হান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন এড. মুসফেকা জাহান কনিকা।

এসময়পাবনার শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ সমাজের বিভিন্ন পেশাজীবীর বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মাবোধক সংগীত পরিবেশন, নৃত্য পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের বইমেলায় ৩৪টি বইয়ের স্টল স্থাপন করেছে বিভিন্ন প্রকাশনী ও আগ্রহী পুস্তক বিক্রেতারা। ফেব্রুয়ারি মাসের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বইমেলা চলবে। বইমেলা অঙ্গনে প্রতিদিন আলোচনা, সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স/আ










