সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্লাস

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জের গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্লাস

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই নম্বর ভবনের পাঁচটি কক্ষই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদের বিম, দেওয়াল ও মেঝেতে দেখা দিয়েছে ফাটল। শিক্ষার্থীরা মনে ভয় নিয়ে বসছে শ্রেণিকক্ষে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা খাতুন জানান, ১৯৯৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কর্তৃক ভবনটি নির্মাণ করা হয়। গত ৪ বছর থেকে ছাদের বিম ও দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। ক্লাস চলার সময় প্রায়ই ছাদের বিম থেকে খোয়া ঝরে পড়ে। বড় ধরণের দুর্ঘটনা না ঘটলেও শিক্ষার্থীরা থাকে ভয়ের মধ্যে।
২০১৪ সালের এপ্রিল মাসে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়। এছাড়া মৌখিকভাবেও জানানো হয়েছে একাধিকবার। কিন্তু এখন পর্যন্ত কোন সাড়া পাওয়া যায়নি।
ভবনের পঞ্চম শ্রেনির কক্ষটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
এ শ্রেণির শিক্ষার্থী মাকরুবা খাতুন, নূরী খাতুন, মো. শাওন, মিজানুর রহমান জানায়, মনের মধ্যে ভয় নিয়ে ক্লাসে বসে থাকতে হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান জানান, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
স/শ