সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জে আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনু্ষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সরোয়ার রহমান, ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

সভায় নারী নির্যাতন, জঙ্গি ও সন্ত্রাস দমন, বাল্যবিয়ে রোধ, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স/অ