সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

বড় সত্যি! কলকাতার অভিজাত হোটেলের সিসিটিভিতে ধরা দিল ভূত

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
বড় সত্যি! কলকাতার অভিজাত হোটেলের সিসিটিভিতে ধরা দিল ভূত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বহুতলের চক্করে শহরে নাকি ঠিকানার অভাবে ভুগছে ভূতেরা। আর সেই জন্যেই  যেখানেই জায়গা পাচ্ছে সেখানেই নাকি ঘাঁটি গাড়ছে ভূতেরা! যদিও খালি চোখে তেনাদের দেখা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কিন্তু সেই তেনারাই নাকি ধরা দিলেন সিসিটিভি ক্যামেরায়! হ্যাঁ, এটাই সবথেকে বড় সত্যি……!


সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দাবি করা হয়েছে যে এই ভিডিওটি নাকি বৈদিক ভিলিজের। পুরো ভিডিওটিই পাওয়া সিসিটিভি ক্যামেরা থেকে। দাবি করা হচ্ছে এই ভিডিওতেই নাকি ধরা পড়েছে ভূত। শুধু ধরা পড়াই নয়, ভিডিওটি ভালো করে বেশ কিছুক্ষণ দেখলে দেখা যাচ্ছে যে বড় মাঠের মাঝখান দিয়ে হঠাত করেই একটি আবছা ছায়া চলে যাচ্ছে!

 

শুধু একবার নয়, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দু-দুবার দেখা গিয়েছে তেনাদের… মানে ভূতেদের। যাকে খালি চোখে দেখা যায় না, তাঁকে যদি একবার দেখার সৌভাগ্য হয়, সেই সুযোগ কি কেউ ছাড়ে। তাই দ্রুত সোশ্যাল মিডিয়ার এক ওয়াল থেকে অন্য ওয়ালে ক্রমশ শেয়ার হচ্ছে। সঙ্গে একটাই ক্যাপশন কলকাতার অভিজাত হোটেলে সিসিটিভি বন্দি ভূত!

 

যদিও গবেষকরা বলছেন, এমনভাবে সিসিটিভি ক্যামেরায় ভুতেদের ধরা পড়ার বিষয়টি কল্পনামাত্র। কোনওভাবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলেই মত তাঁদের। কিন্তু এত বড় সত্যি কি এত সহজে মেনে নেওয়া সম্ভব? তা অবশ্য সময়েই বলবে……!!
ভিডিও দেখুন:

সূত্র: কলকাতা ২৪