সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরনের ক্ষেত্রে ইউনিয়ন উদ্যোক্তারা কার্যকরী

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরনের ক্ষেত্রে ইউনিয়ন উদ্যোক্তারা কার্যকরী

নিজস্ব প্রতিবেদক:
এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে ইউনিয়ন ডিজেটাল সেন্টারের তথ্য উদ্যোক্তাদের সাথে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক করনীয় শীষর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরনের ক্ষেত্রে ইউনিয়ন উদ্যোক্তারা কার্যকরী ভূমিকা রাখতে পারে। এর ফলে প্রান্তিক পর্যায়ের জনগন উপকৃত হবে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ, বিনোদপুর, দুর্লভপুর, মনাকষা, দাইপুকুরিয়া, ঘোড়াপাখিয়া, কানসাট, শ্যামপুর, ছত্রাজিতপুর, মোবারকপুর, ধাইনগর, পাঁকা, শাহাবাজপুর, উজিরপুর. নয়ালাভাংগার ইউনিয়ন উদ্যোক্তারা।
কর্মশালায় অভিবাসন, মানব পাচার, মানব পাচার ও অভিবাসন সম্পর্কিত আইন, নিরাপদ অভিবাসনের প্রক্রিয়াসমূহ, মানব পাচার প্রতিরোধে করনীয় প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তথ্য উদ্যোক্তারা আলোচ্য বিষয়সমূহ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কর্মশালায় ৩০ জন তথ্য উদ্যোক্তা অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন এসিডি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর রায়হানুল ইসলাম ও প্রশিক্ষণ ইউনিটের টিম লিডার হাফিজ উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন এরিয়া অফিসার  কামাল হাসান, ডিস্ট্রিক প্রোগ্রাম ফ্যাসিলেটেটর ফরিদ আহমেদ, সাকিম উদ্দীন প্রমূখ।
স/শ