সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞা আদালতে স্থগিত

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞা আদালতে স্থগিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভিসা থাকার পরও সাতটি মুসলিম প্রধান দেশ থেকে আসা লোকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত।

আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এএলসিইউ) নামে একটি নাগরিক সংগঠনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে এ আদেশ দেয়া হয়। শনিবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বৈধ ভিসা থাকার পরও দুই ইরাকিকে আটকে দেয়া হয়। তাদের পক্ষে আদালতে মামলা করেছিল এএলসিইউ।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে গ্রিন কার্ডধারী হওয়া সত্বেও নিষেধাজ্ঞা আরোপিত সাতটি দেশ থেকে আসা লোকদেরকে আসতে বাধা দেবে। তবে প্রতিটি ঘটনাই মামলার ভিত্তিতে নিস্পত্তি করা হবে।

যুক্তরাষ্ট্রে আগামী চার মাস শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার শরণার্থীদের জন‌্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন থেকে আগামী ৯০ দিন কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না বলেও এতে বলা হয়েছে।

এএলসিইউ’র জাতীয় রাজনৈতিক বিষয়ক পরিচালক ফাইজ শাকির আদালতের আদেশের পর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি আশা করি ট্রাম্প পরজায়ের স্বাদ অনুভব করছেন। সে এতোটাই পরাজিত হতে যাচ্ছে যে, আমরা তার হারের কারণে এক সময় অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়বো।’

সূত্র: রাইজিংবিডি