সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

অর্থ সংকটে ইরাকে রেশন কমাচ্ছে জাতিসংঘ

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অর্থ সংকটে ইরাকে রেশন কমাচ্ছে জাতিসংঘ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের বাস্তুচ্যুত ১৪ লাখ মানুষের জন্য খাদ্য সহায়তা ৫০ শতাংশ কমিয়েছে জাতিসংঘ। দাতাদের কাছ থেকে অর্থ পেতে দেরি হওয়ায় বিশ্ব খাদ্য প্রকল্প (ডব্লিউএফপি) এটি করেছে বলে শনিবার আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

গত বছরের অক্টোবরে মসুলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। এরপর থেকে এ পর্যন্ত ওই এলাকা থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ পালিয়ে এসেছে।

ডব্লিউএফপির মুখপাত্র ইংগার ম্যারি ভেননিজি জানিয়েছেন, পূর্ণ মাত্রায় খাদ্য সহায়তা দেয়ার জন্য জার্মানি, জাপানসহ অন্য বড় দাতার সঙ্গে কথা বলেছে জাতিসংঘের এই সংস্থাটি।

তিনি বলেন, ‘ আমাদের চলতি মাস থেকেই রেশন  কমিয়ে দিতে হবে। মাসিক রেশন ৫০ শতাংশ কমিয়ে দেয়ায় ইরাকের বিভিন্ন স্থানে থাকা ১৪ লাখ লোক সমস্যায় পড়বে।

তিনি জানান, ইতিমধ্যে পূর্ব মসুলে রেশন কমানোর প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যক্তির খাবার পুরো একটি পরিবারের জন্য দেয়া হচ্ছে। আমরা আবার সেখানে ফিরে যেতে চাই।

সূত্র: রাইজিংবিডি